Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে পৌঁছালে একটি কোচের দুই পাশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার পর কিছু যাত্রীকে বিকল্প পরিবহনে গন্তব্যে পাঠানো হয়েছে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলছে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

You might also like