আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিভিন্ন রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন।
প্রতিনিধিদলে থাকবেন—জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও মোবারক হোসাইন, এনসিপির পক্ষে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও ফয়সল মাহমুদ শান্ত। এছাড়া দলীয় প্রতিনিধিরা থাকবেন—আলতাফ হোসাইন (এবি পার্টি), তফাজ্জল হোসেন মিয়াজী (বাংলাদেশ খেলাফত মজলিস), কাজী মিনহাজুল আলম (খেলাফত মজলিস), প্রিন্সিপাল মাহবুবুর রহমান (এলডিপি), ইঞ্জিনিয়ার শহীদুল আলম ভূঁইয়া (বিডিপি), খন্দকার সিরাজুল ইসলাম (বাংলাদেশ লেবার পার্টি), এবং নজরুল ইসলাম বাবু (জাগপা বাংলাদেশ)।
এর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোটের নেতাকর্মীরা এ বিষয়ে ইসিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছে।