Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ: অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণ ফুটবলারদের এই অর্জন দেশের ক্রীড়ামোদী জনগণকে আরও অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের সাফল্য ভবিষ্যতে দেশের ক্রীড়া খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকাহন ডেস্ক 

You might also like