Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

“বৈধ পাসপোর্ট ছাড়া পাওয়ার অব অ্যাটর্নি সম্ভব”

ঢাকা, ২৫ মার্চ – প্রবাসী বাংলাদেশিরা এখন বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই বিদেশ থেকে Power of Attorney (POA) করতে পারবেন। এটি সম্পত্তি হস্তান্তর, আইনগত সেবা গ্রহণ ও অন্যান্য আইনি কাজকে অনেক সহজ করে দেবে।

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ জন্য প্রবাসীদের কেবলমাত্র (ক) বিদেশি পাসপোর্টে ‘No Visa Required’ স্টিকার, (খ) জন্মসনদ, অথবা (গ) জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে।

তিনি বলেন, এই সংশোধনীর ফলে আগে যে সমস্যা থাকত, তা দূর হয়েছে এবং বিদেশে থাকা প্রবাসীরা এখন বিভিন্ন আইনগত কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন।

সাতকাহন ডেস্ক