Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পিডিএস হালনাগাদের নির্দেশ মাউশির

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেজ (পিডিএস) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, অধিদপ্তরের এইচআরএম মডিউলের আওতায় ব্যবহৃত পিডিএস-এর নতুন ভার্সন সম্প্রতি চালু করা হয়েছে। কারিগরি ও সফটওয়্যার সিস্টেম সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী এতে নতুন ফিচার যুক্ত করা হয়েছে এবং গত ১৫ এপ্রিল এটি টেস্ট সার্ভার থেকে লাইভ সার্ভারে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন তাদের পিডিএস প্রোফাইলে সাম্প্রতিক ছবি সংযোজনসহ সব তথ্য হালনাগাদ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

You might also like