Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিয়ের দেড় মাসের মাথায় ঘোষণা রাশমিকার– ‌‘এবার দুই থেকে তিন হতে চলেছি’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানাবিজয় দেবেরাকোন্ডা বিয়ের দেড় মাস পেরোনোর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সুখবর দিয়েছেন। রাশমিকা শুক্রবার ইনস্টাগ্রামে একটি কার্টুন ভিডিও প্রকাশ করেন, যেখানে লিখেছেন “২ থেকে ৩ এখন।”

নবদম্পতির পোস্ট মুহূর্তে ভাইরাল হয় এবং ভক্তরা অভিনন্দন জানাতে ভিড় করেন। তবে নতুন অতিথি নাকি ক্যারিয়ারের নতুন চমক, তা ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, তারা গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা, যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণী তারকা ও দেশীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাশমিকা–বিজয় জুটি পরবর্তী সিনেমা ‘রানাবালি’-তে একসঙ্গে দেখা যাবে, যা ১৯শ শতকের ভারতের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত।

সাতকাহন ডেস্ক