Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিদ্যুৎ খাতে অন্তর্বর্তী সরকারের সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ

বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বাংলাদেশ-চায়না ও বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির বকেয়া ভর্তুকি পরিশোধে ৫,৪৯৬ কোটি টাকার বেশি ছাড় দিয়েছে সরকার।

দুই দফায় এই অর্থ ছাড় করা হয়েছে, যা দীর্ঘদিনের বকেয়া সংকট কমাতে সহায়ক হবে। ট্যারিফ জটিলতার কারণে এতদিন অর্থ আটকে ছিল।

সরকার আশা করছে, এই পদক্ষেপে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক থাকবে এবং ভবিষ্যতে ভর্তুকির চাপও কমবে।

সাতকাহন ডেস্ক