জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে সরকার। সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার সচিবালয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং ভবিষ্যতে জ্বালানির দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া সমন্বয় করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। এছাড়া ডিটিসিএ এলাকায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রাখা হয়েছে।
এর আগে বিআরটিএ’র নেতৃত্বাধীন কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
সাতকাহন ডেস্ক