পটুয়াখালীর বাউফলে এমবি জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি কার্গো জাহাজ আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে কালাইয়া ধানেরহাট এলাকায় নোঙর করা অবস্থায় জাহাজটি জব্দ করা হয়।
জাহাজে সুপারি, কাউন চাল, সার ও অজ্ঞাত রাসায়নিকসহ বস্তাভর্তি বিপুল মালামাল পাওয়া গেছে। এর আড়ালে মাদক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানায়, অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাতকাহন ডেস্ক