Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

” বাইয়োনি আই “

বাজারে আসছে ‘বায়োনিক আই’। এই বায়োনিক আই দৃষ্টি ফিরিয়ে দেবে ! দৃষ্টিহীনদের জন্য চক্ষু প্রতিস্থাপনের বিকল্প হিসেবে ‘বায়োনিক আই’ বা যান্ত্রিক চোখ নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে।

এটি একটি নিউরোপ্রস্থেটিক ডিভাইস, যা চোখের মতো আলো গ্রহণ করে বৈদ্যুতিক সঙ্কেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়, ফলে ব্যক্তি ধীরে ধীরে দেখতে সক্ষম হতে পারেন।

এই প্রযুক্তিতে চোখে একটি ক্ষুদ্র চিপ বসানো হয় এবং চশমায় থাকা ক্যামেরা বাইরের দৃশ্য ধারণ করে প্রসেসরের মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। বিশেষ করে ম্যাকুলার ডিজেনারেশন বা রেটিনাইটিস পিগমেন্টোসার মতো রোগে আক্রান্তদের জন্য এটি কার্যকর হতে পারে।

গবেষণার প্রাথমিক ফল বলছে, এটি পুরোপুরি স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দিতে না পারলেও আংশিকভাবে পরিষ্কার দেখার ক্ষমতা ফিরিয়ে দিতে পারে।

সাতকাহন ডেস্ক

You might also like