Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার আটজন কবি-লেখক এ পুরস্কার পাচ্ছেন।

আজ সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা—

ক. কবিতা মোহন রায়হান

খ. কথাসাহিত্য নাসিমা আনিস

গ. প্রবন্ধ/গদ্য সৈয়দ আজিজুল হক

ঘ. শিশুসাহিত্য হাসান হাফিজ

ঙ. অনুবাদ আলী আহমদ

চ. গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

ছ. বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী

জ. মুক্তিযুদ্ধ মঈদুল হাসান


সাতকাহন ডেস্ক

You might also like