Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই: তথ্যমন্ত্রী স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল দেখানোর ক্ষেত্রে সরকার কোনো বাধা আরোপ করবে না। তিনি বলেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। তাই কোনো চ্যানেল চাইলে আইপিএল সম্প্রচার করতে পারবে এবং আমাদের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে।”

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কর্মকর্তারা জানান, স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএল দেখা সম্ভব হবে এবং আগের অন্তর্বর্তী সরকারের নির্দেশনা এখন আর প্রযোজ্য নয়। তবে বাংলাদেশের কোনো চ্যানেল এখনও সম্প্রচারের সিদ্ধান্ত নেয়নি, কারণ যথাযথ বিপণন ও লজিস্টিকসের প্রস্তুতি নেওয়ার সময় কম।

সাতকাহন ডেস্ক