Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বাংলাদেশের স্বার্থে নির্বাচন হতেই হবে

নির্বাচনী প্যাঁচাল

হেলো ঃ আহমেদ সাহেব আছো কেমন ?
ঃ তোমরা যেমন রাখছো
ঃ তোমরা হইলা সমাজের মাথা। মাথা কি আমরা ছুইতে পারি !
ঃ বলো, কেন ফোন করছো। নিশ্চয় কোন বদ বুদ্ধি তোমার মাথায় ঘুরতাছে।
ঃ নির্বাচন কি শেষমেশ হইবো ?
ঃ শোনো তোমারে একটা কথা বলি।
ঃ বলো
ঃ শোন তাইলে, নির্বাচন নিয়ে কোন অশুভ তৎপরতা দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ না হয় তাহলে এখানে, Political ethnicsm বা রাজনৈতিক বর্ণবাদ দেখা দিতে পারে। যা আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশে এই রাজনৈতিক বর্ণবাদ দেশগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখানেও তা দেখা দিতে পারে। রাজনৈতিক দলগুলো’র মধ্যে একে অপরের বিরুদ্ধে অবিশ্বাস আর প্রতিহিংসা’র নেতিবাচক মনোভাব স্পষ্ট হয়ে উঠবে। এর ফলে সংঘাত অনিবার্য। দেশ অন্ধকারের পথে ধাবিত হবে। যা দেশ এবং দেশের বাইরের অপশক্তিগুলো’র দীর্ঘদিনের আকাঙ্খা।
ঃ তাইলে
ঃ নির্বাচন হইতে হবে। নাহলে দেশকে অনেক বড় মাশুল দিতে হবে। কে জিতবে, কে জিতবে না, তা আমি বলতে পারবো না। তবে বাংলাদেশের স্বার্থে নির্বাচন হতেই হবে।

সিনিয়র সাংবাদিক

শাহীন রাজা

 

You might also like