বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ, ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য আর্থিক সহায়তাঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সচিবালয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সম্পদ সংরক্ষণের জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে। সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে ইলিশের দামও কমবে, যা সাধারণ মানুষ সহজে কিনতে পারবে।
তিনি আরও জানান, ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে, উদ্বোধন হবে চাঁদপুর থেকে। মন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় এবং মজুত থেকে বিরত থাকতে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে এবং আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।