স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী এবার ভিন্ন ও ‘ফ্যাসিস্টমুক্ত’ পরিবেশে দিবসটি উদযাপন করছে। তিনি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা তুলে ধরেন। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথাও স্মরণ করেন।
সাতকাহন ডেস্ক