প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস-এর দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মির্জা আব্বাসের পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করছেন। অসুস্থ অবস্থায় বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।
জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা খোঁজেন এবং সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া দলের অন্যান্য শীর্ষ নেতারা ও সংসদীয় বিরোধীদলীয় নেতৃবৃন্দও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান।
সাতকাহন ডেস্ক