এ সম্পর্কিত
You might also like
ছবি: সংগৃহীত
সরকারের অন্যতম বড় উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রেস উইং সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির প্রধান নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগে হতদরিদ্র মানুষের হাতে কার্ড পৌঁছানোর জন্য ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৪ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন— সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজকল্যাণ সচিব।
Recover your password.
A password will be e-mailed to you.