Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ফিলিস্তিনিদের হত্যার লক্ষ্যে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিল অনুমোদন

ইসরায়েলের পার্লামেন্ট ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যমূলক মৃত্যুদণ্ড বিল পাস করেছে। এই আইনের মাধ্যমে পশ্চিম তীরের ফিলিস্তিনি যারা ইসরায়েলিদের হত্যা বা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত, তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তবে একই শাস্তি ইহুদি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিলটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ইউরোপীয় দেশগুলো দ্বারা সমালোচিত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষও এটি নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার দপ্তর ইসরায়েলকে এই আইন বাতিল করার আহ্বান জানিয়েছে।

সাতকাহন ডেস্ক