Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

‘ডার্ক ইগল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তাদের ‘লং-রেঞ্জ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র’ (ডার্ক ইগল) বিদেশে মোতায়েন করেছে। এটি অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে আয়োজিত একটি বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে পাঠানো হয়েছে।

ডার্ক ইগল অত্যন্ত দ্রুতগতির (শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত) এবং প্রায় ১৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এটি মাঝ-আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত বা আটকানো প্রায় অসম্ভব করে।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুতগতিতে উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা প্রদর্শনের জন্য এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা ও অঞ্চলে কৌশলগত প্রভাব নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপ।

সূত্র: আল-আরাবিয়া

সাতকাহন ডেস্ক