Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পিলখানা হ’ত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সার্বভৌমত্ববিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

১৭ বছর আগে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি পিলখানা হত্যাযজ্ঞে শহিদদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ)-এর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

প্রধানমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্যের সুযোগ না থাকলেও এ ঘটনার পেছনে রাষ্ট্রবিরোধী তৎপরতা ছিল বলে নাগরিকদের সচেতন থাকা জরুরি। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যেন আর কোনো ষড়যন্ত্র না হয়— সে প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

You might also like