পিলখানা ট্র্যাজেডির ১৭তম বার্ষিকীতে বীর শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর নীরবতা পালন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত এই ঘটনায় ৫৭ জন সেনাসদস্যসহ মোট ৭৪ জন শহিদ হন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।