Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পিলখানা ট্র্যাজেডি: শহিদ সেনা দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ ২৫ ফেব্রুয়ারি—পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকী। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ)-এর সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। হত্যাকাণ্ড পরদিনও অব্যাহত ছিল।

জুলাই অভ্যুত্থানের পর থেকে দিনটি জাতীয় শহিদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিজিবি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সকালে বনানী সামরিক কবরস্থানে শহিদ সেনা কর্মকর্তাদের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। শহিদ পরিবারের উদ্যোগে রাওয়া ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

হত্যাযজ্ঞের পর বাহিনীর আইনে বিচার শেষে বহুজনকে দণ্ড দেওয়া হয়। ২০১৩ সালে নিম্ন আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড ও ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ২০১৭ সালে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, কয়েকজনের সাজা কমান এবং কিছু আসামিকে খালাস দেন। পরবর্তী আপিল প্রক্রিয়ায় আরও কয়েকজনের সাজা বহাল, হ্রাস বা খালাসের রায় আসে।

সাতকাহন ডেস্ক
You might also like