এ সম্পর্কিত
You might also like
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সহিংস দাঙ্গায় ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে Geo News।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা এম টি খান রোডে কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রেঞ্জারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে ৯ জন নিহত হন।
ঘটনার পর সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।
Recover your password.
A password will be e-mailed to you.