পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অন্যদিকে পরাজয়ের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের দুই তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার বড় ধাক্কার মুখে পড়ে। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় ছিনিয়ে আনতে পারেননি সোহম ও সায়ন্তিকা।
অন্যদিকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করে জয় পেয়েছেন রুদ্রনীল ঘোষ। শিবপুর কেন্দ্র থেকে তিনি তৃণমূল প্রার্থীকে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
রুদ্রনীলের রাজনৈতিক যাত্রা বেশ নাটকীয়। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি তৃণমূলের ঘনিষ্ঠ হন। পরবর্তীতে ২০২১ সালের আগে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। আগের নির্বাচনে পরাজিত হলেও এবার নিজ আসনে জয় নিশ্চিত করেন।
অন্যদিকে করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সোহম চক্রবর্তী জয় ধরে রাখতে পারেননি। গণনার শেষ পর্যায়ে বিজেপি প্রার্থী এগিয়ে গিয়ে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন, যেখানে বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে জয় পান।
সাতকাহন ডেস্ক