জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার।”
শফিকুর রহমান আরও বলেন, “আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করেছি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকুক। মানুষের ওপর আল্লাহ শান্তি ও রহমত বর্ষণ করুন। একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে গঠন করি।”
তিনি দেশের সকল মানুষকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সাতকাহন ডেস্ক