জাতীয় নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে ১ হাজার ২১০ প্লাটুনের সমন্বয়ে মোট ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
কোস্টগার্ড দেশের ১০টি জেলার ১৭টি আসনের আওতাধীন ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৫৮৫ জন সদস্য মোতায়েন করবে।
পুলিশ বাহিনীর ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে ৯ হাজার ৩৪৯ জন সদস্য মাঠে কাজ করবেন।
এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকেও ১ হাজার ৯২২ জন সদস্য মোতায়েন করা হবে।