Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নির্বাচনের প্রাক্কালে নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

সরাসরি ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবং নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে নতুন মুদ্রানীতি প্রকাশ করেন। এটি অন্তর্বর্তী সরকার আমলে প্রণীত এবং বর্তমান গভর্নরের তৃতীয় মুদ্রানীতি।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এ মুদ্রানীতি প্রণয়ন ও ঘোষণা করা হয়েছে। দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদের বৃদ্ধি বা হ্রাসের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক প্রতি বছর দুইবার—জানুয়ারি–জুন এবং জুলাই–ডিসেম্বর মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণা করে।