Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নিয়োগ জালিয়াতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে: হাইকোর্টের তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ পদে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে এবং জাল সনদে স্থায়ী চাকরি নিশ্চিত করা হচ্ছে, যা প্রকল্পের নিরাপত্তা ও দক্ষতা ঝুঁকিতে ফেলছে।

সাতকাহন ডেস্ক
You might also like