Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নাইজেরিয়া ব্রা’শফা’য়ার করে ৫০ গ্রামবাসীকে হ’ত্যা

নাইজেরিয়ার তুঙ্গান দুতসে গ্রামে রাতভর সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে বাড়িঘরে আগুন দেয় এবং বহু নারী ও শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

হামলা শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত চলতে থাকে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ. ফারু জানান, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্য-এর বুক্কুয়ুম এলাকায় হামলাকারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে অন্তত ৫০ জনকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, অপহৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় প্রশাসন নিখোঁজদের তালিকা প্রস্তুত করছে।

গ্রামবাসীদের দাবি, হামলার আগে সতর্কতার ইঙ্গিত ছিল। ৪১ বছর বয়সী আব্দুল্লাহি সানি জানান, ঘটনার আগের দিন প্রায় ১৫০টির বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখে নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, সে সময় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সাতকাহন ডেস্ক

 

You might also like