নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন এলাকায় ব্যাপক জনসমাগম হবে। এর ফলে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যানচলাচল সীমিত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানাচ্ছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে ডাইভারশন ও বিকল্প সড়কের মাধ্যমে যানবাহনের চলাচল নিশ্চিত করা হবে। প্রধান ডাইভারশন পয়েন্টগুলো হল মিরপুর রোড, ধানমন্ডি, আসাদগেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফার্মগেট।
সব ধরনের যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে নির্ধারিত ডাইভারশন নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।