Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে ৩০ এপ্রিল সিলেট থেকে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু ও কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বিটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান এক পর্যায়ে কিছু বছর বন্ধ থাকলেও বর্তমানে আবার চালু হয়েছে। এবার নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা আবিষ্কারের উদ্দেশ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে।

২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দলীয় ইশতেহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিচ্ছি। আজ থেকে সেই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।”

তিনি আরও বলেন, ক্রীড়া আজ শুধু শখ বা বিনোদনের বিষয় নয়, বরং বিশ্বব্যাপী পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।