Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে পারাপার স্বাভাবিক হয়। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। বর্তমানে ১২টি ফেরি দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার চলছে।

You might also like