দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল ৮টা ১৩ মিনিটে স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ চলমান রয়েছে। যাত্রীসেবার কথা বিবেচনায় রেখে লাইনচ্যুত বগি রেখে ট্রেনটি বাকি বগি নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।
এদিকে, ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সাতকাহন ডেস্ক