Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

দীর্ঘ অবিশ্বাস শান্তি প্রক্রিয়ায় অন্তরায় ঃ ভ্যান্স

জমে থাকা দীর্ঘদিনের অবিশ্বাসই শান্তিবৈঠক ভেস্তে গেছে ! রাতারাতি এ অবস্থা থেকে উত্তরণ হবে না।  মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মঙ্গলবার এক অনুষ্ঠানে  একথা বলেছেন।
ভ্যান্স উল্লেখ করেছেন, এই অবিশ্বাস দ্রুত দূর করা সম্ভব নয়। এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। ভ্যান্স জানান, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ ধরনের কোন উচ্চপর্যায়ের বৈঠক হয়নি। তার পরও তিনি মনে করেন, উভয় পক্ষই সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছে এবং বর্তমান অবস্থান নিয়ে তিনি সন্তুষ্ট।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন কোনো সীমিত চুক্তি নয়, বরং একটি বিস্তৃত ও বড় ধরনের সমঝোতা চায়। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পাল্টা আক্রমণের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র এমন জবাব দেবে যা আগে কখনো দেখা যায়নি।

You might also like