Jamalpur শহরে দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার বেলা ১১টা ১০ মিনিটের দিকে তারা সড়কে অবস্থান নিলে জামালপুর থেকে টাঙ্গাইলমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে অংশ নেন দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, গত ১৯ বছর ধরে ওই এলাকায় জলাবদ্ধতার কারণে ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ সময়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
অবরোধের ফলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সাতকাহন ডেস্ক