Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিটি আসনের কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল প্রকাশ করেছে।

এর মাধ্যমে প্রতিটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট ও প্রার্থীদের প্রাপ্ত ভোটের পূর্ণাঙ্গ তথ্য জানা যাচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি ২০৯, জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬ এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে জয়ী হয়েছেন। চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আইনি কারণে স্থগিত থাকলেও বাকি সব কেন্দ্রের তথ্য জনসমক্ষে এসেছে।

সাতকাহন ডেস্ক