Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন

তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। তার এই আন্তরিকতায় উপস্থিত অনেকে কিছু সময়ের জন্য ভুলেই যান যে তারা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আছেন।

সাতকাহন ডেস্ক

You might also like