Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি সফরে আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তার যশোর জেলায় প্রথম সরকারি সফর।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সুসংবাদ! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন (সম্ভাব্য তারিখ: ২৭ এপ্রিল ২০২৬)।”

সফরটি ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে এবং যশোর জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

You might also like