মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে বিএনপি নেতারা এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা জানান।
সাতকাহন ডেস্ক