Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় সফর করেছেন তারেক রহমান। সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসকসহ স্থানীয় কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

সাতকাহন ডেস্ক

You might also like