চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাতকাহন ডেস্ক