যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্রের পাশাপাশি পানি পরিশোধনাগারও হামলার লক্ষ্য হতে পারে, যা দেশের মানুষের পানির সরবরাহ ঝুঁকির মধ্যে ফেলবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং কিছু অগ্রগতি আছে। তবে দ্রুত চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী না খুলে দিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এবং এতে মানবিক সংকট তৈরি হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইন মেনে পদক্ষেপ নেবে।
সাতকাহন ডেস্ক