Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফায় শনিবার ৩,২০০টির বেশি কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা কঠোর অভিবাসন নীতি, ইরান যুদ্ধসহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। নিউইয়র্ক, ওয়াশিংটন, ডালাস ও ফিলাডেলফিয়াসহ বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে, যা আগের তুলনায় প্রায় ৪০% বেশি।

বিশ্লেষকদের মতে, এই আন্দোলন ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তে থাকা জনঅসন্তোষের স্পষ্ট ইঙ্গিত

সাতকাহন ডেস্ক