Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জ্বালানি সংকটে বাড়বে বিমানের ভাড়া

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বিমানের টিকিটের মূল্য বাড়তে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

ব্রিটিশ এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) জানিয়েছে, ইরান-সংক্রান্ত সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিমান পরিচালনার খরচে।

সাধারণত বিমান সংস্থাগুলো জ্বালানির দামের ওঠানামা সামাল দিতে ‘হেজিং’ পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ আগাম নির্দিষ্ট দামে জ্বালানি কিনে রাখে। তবে আইএজি বলছে, বর্তমান পরিস্থিতির ব্যাপক অর্থনৈতিক প্রভাব থেকে তারা পুরোপুরি সুরক্ষা পায়নি।

এদিকে ইউরোপীয় বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ) জ্বালানির বিকল্প ব্যবহারের জন্য নতুন নির্দেশিকা তৈরি করছে, যাতে প্রয়োজনে জেট-এ ধরনের জ্বালানি সহজে ব্যবহার করা যায়। বর্তমানে ইউরোপে মূলত জেট এ-১ জ্বালানি ব্যবহৃত হয়।

জ্বালানির ঘাটতি মোকাবিলায় ইউরোপ এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি জেট জ্বালানি আমদানির কথাও বিবেচনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ বিমানের ইঞ্জিন জেট-এ ও জেট এ-১—উভয় ধরনের জ্বালানিই ব্যবহার করতে সক্ষম, ফলে বিকল্প ব্যবস্থার সুযোগ রয়েছে।

You might also like