ছবি: সংগৃহীত
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে। কাল বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড. এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।
ফল প্রকাশের দিন সার্ভারে চাপ এড়াতে শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে দেখতে পারবে:
১. অনলাইন পদ্ধতি (Online Method): প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।
২. এসএমএস পদ্ধতি (SMS Method): মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।