Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ছয় দিনে বাতিল মধ্যপ্রাচ্যগামী ২১২ ফ্লাইট, অনিশ্চয়তায় প্রবাসীরা

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় বিশ্বব্যাপী বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের ফ্লাইট শিডিউলেও।

২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মোট ২১২টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেবিচক। এতে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় ৬০ লাখ বাংলাদেশি প্রবাসী নিরাপত্তা, কর্মসংস্থান ও রেমিট্যান্স নিয়ে উদ্বেগে রয়েছেন।

অনেক যাত্রী দুবাইসহ বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই, আবুধাবি, শারজা, দোহা, দাম্মাম ও কুয়েতের সব ফ্লাইট বাতিল করেছে। পরিস্থিতি মোকাবিলায় দূতাবাসগুলো প্রবাসীদের নিরাপত্তা নির্দেশনা দিচ্ছে।

সাতকাহন ডেস্ক