চল্লিশের পর শুধু শরীর নয়। মানসিক অবসাদ-ও নেমে আসে। তাই মানসিক অবসাদ দূর করতে মনে যত্ন নেওয়াও জরুরি হয়ে ওঠে। বিশেষজ্ঞেরা বলনে, মেয়েরা চল্লিশ পেরুলেই হরমোন পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের কারণে স্মৃতিশক্তি কমে যায়। মনোযোগে ঘাটতি হয়। এবং ‘ব্রেন ফগ’-এর মতো সমস্যা দেখা দেয়। আস্তে, আস্তে একসময় ডিমেনশিয়ার ঝুঁকি বেড়ে যায়। এব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে শুধু শরীরই নয়, মস্তিষ্কও থাকবে সতেজ। যা দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গবেষণায় দেখা গেছে, চল্লিশের পর নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে শুরু করে। যা সরাসরি মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অংশকে প্রভাবিত করে। এই অংশ স্মৃতিশক্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ সময় ‘ব্রেন ডায়েট’ মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
‘জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এ এক গবেষণায় বলা হয়েছে, ব্রেন ডায়েট হলো এমন খাদ্যাভ্যাস, যা মস্তিষ্ককে সক্রিয় ও সতেজ রাখতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, এই ডায়েটে রাখতে হবে—
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার যেমন চর্বিযুক্ত মাছ। তিসির বীজ, আখরোট ও কাঠবাদাম। এছাড়া রয়েছে, কালোজাম বা বেদানা। যা ফ্ল্যাভোনয়েডসমৃদ্ধ এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক।
সবুজ শাকসবজি, পালং, ব্রকোলি—যেগুলোতে ভিটামিন কে, লুটেন ও ফোলেট থাকে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে।