চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। দ্রুত ট্রেন থামিয়ে ক্ষতিগ্রস্ত দুই বগি আলাদা করায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস ও বাংলাদেশ মিলিটারি একাডেমির সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও পাওয়ার কার ও একটি যাত্রীবাহী বগি পুড়ে গেছে। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
সাতকাহন ডেস্ক