Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারর্স টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। ম্যাচসেরা হয়েছেন লতা মণ্ডল।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে বাংলাদেশ। লতা মণ্ডল সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া শারমিন সুলতানা ৩০, ফাহিমা খাতুন ২৯, সাদিয়া আক্তার ১৯ ও রুবিয়া হায়দার ১৪ রান যোগ করেন।

জবাবে মালয়েশিয়া ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয়। নূর আরিয়ান্না নাতসিয়া ২২ রান করেন। বাংলাদেশের হয়ে ফাতেমা জাহান নেন ৩ উইকেট, শরিফা খাতুন ২টি।

হ্যাটট্রিক জয়ে উজ্জীবিত বাংলাদেশ নারী ‘এ’ দল আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।