এ সম্পর্কিত
You might also like
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন Khaleda Zia। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কর্মসূচির আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ উল্লেখ করে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে।
আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর Osmani Memorial Auditorium-এ আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া আরও পাঁচজন নারী বিভিন্ন ক্ষেত্রে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন—
অর্থনৈতিক ক্ষেত্রে: নুরুন নাহার আক্তার
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে: মোছা. ববিতা খাতুন
সফল জননী: নুরবানু কবীর
নির্যাতন জয় করে জীবনসংগ্রামে সফল: মোছা. শমলা বেগম
সমাজ উন্নয়নে অবদান: মোছা. আফরোজা ইয়াসমিন।
Recover your password.
A password will be e-mailed to you.